Writer : Kumudini Mitra
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Autobiography & Biography
- Publication Year : 2026
- ISBN No : 978-93-47012-36-5
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 175
- Weight : 450 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
পূর্বপুরুষ বাবরের আত্মজীবনী বাবরনামা-র মতোই সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক-ই-জাহাঙ্গীরি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে এক ব্যতিক্রমী দলিল। আত্মজীবনী রচনার রীতির দিক থেকেও জাহাঙ্গীর কিয়দংশে বাবরের অনুসারী। অর্থাৎ, নিজের অনেক সীমাবদ্ধতা ও দুর্বলতা এখানে তিনি অকপটে স্বীকার করেছেন। ফারসি ভাষায় রচিত এই সুখপাঠ্য রাজকীয় স্মৃতিকথার আড়ালে ধরা পড়েছে আত্মসমালোচনামুখর এক মানবচিত্র- যা তাঁর আত্মজীবনীকে প্রদান করেছে এক স্বতন্ত্র মাত্রা।
বিশ শতকের প্রথম ভাগে, কুমুদিনী মিত্রর অনুবাদের মাধ্যমেই বাঙালি পাঠক প্রথমবার সরাসরি পরিচিত হন জাহাঙ্গীরের নিজের ভাষ্যে রচিত তাঁর জীবন ও সময়ের সঙ্গে। গ্রন্থটিতে জাহাঙ্গীরের রাজ্যাভিষেক, দস্তুর-উল্-আমল নামে দ্বাদশ ঘোষণাপত্র, জন্মকথা, প্রজানুরাগ, প্রশাসনিক সংস্কার, বিদ্রোহ দমন, ধর্মনীতি, পরিবার ও উত্তরাধিকার- প্রভৃতি বিষয় পৃথক পৃথক পরিচ্ছেদে বিন্যস্ত হয়েছে।
জাহাঙ্গীরের শাসনদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক তাঁর ন্যায়বিচার। আগ্রা দুর্গ থেকে যমুনা তীর পর্যন্ত স্থাপিত স্বর্ণশৃঙ্খল ও ঘণ্টার মাধ্যমে সাধারণ প্রজার সরাসরি সম্রাটের কাছে নালিশ জানানোর ব্যবস্থা তাঁর প্রশাসনিক চিন্তার প্রতীক হয়ে উঠেছে। একই সঙ্গে করমুক্তি, দুর্নীতিদমন, হাসপাতাল স্থাপন, পথিকশালা নির্মাণ, পশুহত্যা নিবারণের মতো সিদ্ধান্ত তাঁর শাসনের মানবহিতৈষী অভিমুখটিকে সুস্পষ্ট করে।
তবে এ কথা অনস্বীকার্য, এই আত্মজীবনী, বাবরনামা-র মতো সম্পূর্ণ স্বীকারোক্তিমূলক নয়। প্রশাসনে পত্নী নূরজাহানের অত্যধিক প্রভাব, ক্ষেত্রবিশেষে কঠোর দমননীতি কিংবা শিখগুরু অর্জুনকে মৃত্যুদণ্ডদানের মতো বিতর্কিত বিষয় এখানে সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। তবু, সংগীত, উদ্ভিদবিদ্যা, চিত্রকলা ও প্রকৃতিপ্রেমে অনুরাগী এক ন্যায়পরায়ণ সম্রাটকে নিবিড়ভাবে জানতে এই আত্মজীবনী পাঠ অপরিহার্য।
কুমুদিনী মিত্র (বিবাহোত্তর নাম কুমুদিনী বসু) ১৮৭৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কৃষ্ণকুমার মিত্র ছিলেন ব্রাহ্মসমাজের প্রখ্যাত নেতা, স্বদেশি আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ তথা সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারিণী কুমুদিনী বেথুন কলেজ থেকে এফ এ পরীক্ষায় প্রথম হয়ে মুর্শিদাবাদের নবাব বেগম সাহেবার পদক লাভ করেন। বি এ পরীক্ষায় প্রথম স্থান অর্জনের জন্য পান প্রমীলা সুন্দরী স্বর্ণপদক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ কৃতিত্বের জন্য পদ্মাবতী স্বর্ণপদক।
কুমুদিনী বিরচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে সাহিত্য-চিন্তা, শিখের বলিদান, জাহাঙ্গীরের আত্মজীবনী ও মেরী কার্পেন্টার। বিশেষত, শিখের বলিদান গ্রন্থটি অগ্নিযুগে বাংলার যুবসমাজকে দেশপ্রেম ও আত্মত্যাগের দীক্ষায় দীক্ষিত করেছিল। তিনি সুপ্রভাত ও বঙ্গলক্ষ্মী পত্রিকার সম্পাদক ছিলেন।
সমাজসেবায় পিতা কৃষ্ণকুমার মিত্র ও অগ্রজ সুকুমার মিত্রের সহযোগী কুমুদিনী ১৯২১ সালে নারীদের ভোটাধিকার আন্দোলন সংগঠিত করেন। তাঁর নেতৃত্বে গঠিত হয় সারা বাংলা নারী ভোটাধিকার কমিটি। কমিনী রায় ও মৃণালিনী সেনের সঙ্গে তিনি বঙ্গীয় নারী ভোটাধিকারের দাবিকে সাংগঠনিক রূপ দেন এবং পরবর্তীকালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নির্বাচিত নারী কাউন্সিলর হন। ভারত স্ত্রী মহামণ্ডলের সম্পাদক হিসেবেও তিনি নারীশিক্ষা ও সামাজিক সচেতনতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পতাকাবিদ্যা গবেষক শেখর চক্রবর্তীর মতে, ভারতের জাতীয় পতাকার প্রথম নকশাকার হিসেবেও কুমুদিনীর নাম উল্লেখযোগ্য।
একাধারে সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী তথা ভারতীয় নারী আন্দোলনের অন্যতম অগ্রদূত কুমুদিনীর জীবনাবসান হয় ১৯৪২ সালে।
